নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টানা দুটি ম্যাচ হারায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কোয়ালিফাই করা নিয়ে শঙ্কায় আছে ওয়েস্ট ইন্ডিজ দল। বাংলাদেশেরও একই অবস্থা। সুপার টুয়েলভে প্রথম জয়ের খোঁজে মরিয়া দুই দল পরস্পরের মুখোমুখি হচ্ছে শুক্রবার (২৯ অক্টোবর)।
এই ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক নিকোলাস পুরান জানিয়েছেন, তৃতীয় ম্যাচে প্রথম জয়ের জন্য প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে পেয়ে ওয়েস্ট ইন্ডিজ জানাল, এই ম্যাচ ঘুরে দাঁড়ানোর জন্য দারুণ সুযোগ।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পুরান বলেন,’‘দুই ম্যাচ হারার পর বাংলাদেশও আমাদের পরিস্থিতিতে আছে। আমাদের জন্য ভালো সুযোগ। আমাদের একটি জয় প্রয়োজন। শারজায় খেলতে গেলে মাথায় রাখতে হবে বাংলাদেশের অনেক স্পিনার আছে। আমাদের জন্য এটা ভালো সুযোগ। আমরা এটাই (শারজায় ম্যাচ) চাচ্ছিলাম।’’
বর্তমান চ্যাম্পিয়নরা অবশ্য বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ। পুরান জানিয়েছেন, তাদের জন্য এই খেলা ‘ডু অর ডাই’ ম্যাচ।
তার ভাষায়,”দিনশেষে এটা ক্রিকেট, যে কেউ জিততে পারে। এটা আমাদের জন্য ডু অর ডাই ম্যাচ। ঘুরে দাঁড়ানোর জন্য এটা আমাদের দারুণ সুযোগ। আমাদের মনোযোগ অবশ্য শুধু ছোট বাউন্ডারিতে নয়। আমরা আমাদের স্কিল কাজে লাগাতে চাই। এটা করতে পারলে ফলাফল পক্ষে আসবে। ছোট বাউন্ডারি বলে অনেক ছক্কা হাঁকাবো, আগ্রাসী হয়ে খেলব- এমন বলার সুযোগ নেই। পিচ ও কন্ডিশন কাজে লাগিয়ে পরিকল্পনা সফল করতে হবে। চেষ্টা করতে হবে বড় স্কোর গড়ার।”
