নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পুরাতন পিঠের চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর থেকে ছিটকে গিয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। বিশ্বকাপের পর এবার টি-টেন লিগ থেকেও ছিটকে গেলেন এই পেস বোলিং অলরাউন্ডার। আর এ বিষয়টি নিশ্চিত করেছে তাঁর দল বাংলা টাইগার্স।
টি-টেন লিগের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট থেকে সাইফউদ্দিনকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। যদিও শেষ পর্যন্ত খেলা হচ্ছে না তাঁর। মূলত ইনজুরির কারণে টি-টেনে খেলা হচ্ছে না তাঁর।
এদিকে টি-টেনের এবারের আসর মাঠে গড়াবে আগামী ১৯ নভেম্বর। পঞ্চম আসরের পর্দা নামবে ৪ ডিসেম্বর ফাইনাল দিয়ে।
