নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপ টি২০ তে ইংল্যান্ডের বিপক্ষে বড় ম্যাচের আগে যেন ইঞ্জুরি ডানা মেলেছে টাইগার শিবিরে। ইঞ্জুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফুদ্দিন, অনুশীলনে তলপেটে বল লেগে ইঞ্জুরিতে পরেন সোহান, যদিও জানা গেছে সোহানের ইঞ্জুরি গুরুতর না ।
আজ আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। টি২০ ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম দেখা। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জেতা বেশ জরুরী বাংলাদেশের জন্য।
আবুধাবির এই ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার (২৬ অক্টোবর) দুবাইয়ের আইসিসি একাডেমিতে অনুশীলন করে বাংলাদেশ দল। নেটে অনুশীলনকালে পেসার তাসকিন আহমেদের একটি বল আঘাত করে সোহানের তলপেটে। ব্যথায় তখনই অনুশীলন থেকে বেরিয়ে যান সোহান। তবে প্রাথমিক চিকিৎসা শেষে পরবর্তীতে নির্বিঘ্নে ব্যাটিং অনুশীলন করতে পেরেছেন।
সোহানের ইঞ্জুরি নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘সোহানের তলপেটে বল আঘাত করলে সে অনুশীলন করেনি। তবে তাৎক্ষণিকভাবে বরফ লাগানো হয়েছে, ঔষধ দেওয়া হয়েছে। এখন ভালো আছে।
