নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
লিটন দাস খারাপ খেললেও তার ওপর থেকে আস্থা হারাচ্ছে না বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট। বরং এই দুঃসময়ে ওপেনার ব্যাটারের পাশেই থাকছে তারা। এমনটাই জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ ওটিস গিবসন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। ম্যাচটিতে দু’টি গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেছেন লিটন দাস। পরাজয়ের পেছনে যেটিকে টার্নিং পয়েন্ট বলছেন ক্রিকেট বিশ্লেষকরা। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ওপেনারের সমালোচনায় মেতে ওঠেছেন নেটিজেনরা। সবার প্রশ্ন, কেন বাংলাদেশ দলে লিটন?
গিবসন বলেন, ‘দল লিটনের পাশে আছে। পাশাপাশি সবসময়ই তার গুরুত্ব তুলে ধরছে। সে দীর্ঘদিন ধরেই আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের সেরা ফিল্ডারদের মধ্যেও অন্যতম। তাই দুটি ক্যাচ মিস হওয়ায় দলে তার অবদান খর্ব হচ্ছে না।’
লিটনের মতো এমন ভুল যে কেউই করতে পারেন মন্তব্য করে তিনি বলেন, ‘এই বিষয়টি নিয়ে দলের চিন্তা নেই। অবশ্য ক্যাচ দু’টো ধরতে পারলে ম্যাচের ফলাফল বদলে যেতে পারতো। এ কারণেই লিটনকে নিয়ে এত সমালোচনা হচ্ছে।
