রিয়াদের অধিনায়কত্বে ভুল দেখছেন না নাফিস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গতকাল শ্রীলংকার বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভ শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের হারের জন্য অনেকেই দায়ী করছে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে। তবে রিয়াদের সিদ্ধান্তে ভুল দেখছেন না সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস ।

শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ১৯তম ওভারে গড়ালেও সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদের একটি করে ওভার বাকি ছিল। বাংলাদেশের এমন পরিকল্পনার কারণ ব্যাখ্যা করেছেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস।

নাফীসের মতে, নির্ধারিত গেমপ্ল্যান অনুযায়ী এগোনোর কারণেই সাকিবকে ৯ম ওভারের পর দীর্ঘক্ষণ বোলিং দেওয়া হয়নি, একইভাবে মুস্তাফিজ-নাসুমের বদলে বল করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বা আফিফ হোসেন ধ্রুব। নাফীসের ভাষায়, ‘অনেকের মনেই হয়ত একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে কেন সাকিব, নাসুম, মুস্তাফিজ তাদের বোলিং কোটা পূরণ করল না। কেন আফিফ এবং রিয়াদ বোলিংয়ে আসলেন।’

টিভিতে খেলা দেখে আমার যতটুক মনে হয়েছে, আজকে শারজার এক পাশের উইকেটের খেলা হয়েছে। মাঠের এক পাশ একটু বড় ছিল, এক পাশ ছোট ছিল। ব্যাটিংয়ে ছিল দুই বাঁহাতি চারিথ আসালাঙ্কা ও ভানুকা রাজাপক্ষে।’

নাফিস আরো বলেন,‘শারজায় আমরা জানি মারলেই বড় বড় ছক্কা হয়। মেহেদী বোলিং শেষ করে যাওয়ার পর খুব সম্ভবত রিয়াদ চিন্তা করেছেন- আমি যদি দুই বাঁহাতি ব্যাটসম্যানের বিপক্ষে ডানহাতি অফ স্পিন বোলিং করাই এবং ব্যাটসম্যানকে যদি বড় শট খেলতেও হয়, অফ সাইডে খেললে বড় পাশে খেলবে এবং লেগ সাইডে খেললে ঝুঁকি নিতে হবে। তখন টপ এজ বা এলবিডব্লিউ হওয়ার সুযোগ থাকে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »