হারা ম্যাচেও প্রাপ্তি দেখছেন রিয়াদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব শুরু করেছে বাংলাদেশ। এমন পরাজয়ের পরেও দলের ব্যাটিং ইউনিট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

লঙ্কানদের বিপক্ষে মুশফিকুর রহিম ও নাঈম শেখের জোড়া অর্ধশতকে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ জড়ো করেছিল ১৭১ রান। যদিও ম্যাচ জিততে না পারলেও রিয়াদ মনে করছেন, এই ম্যাচ প্রেরণা ও সাহস দিবে ব্যাটিং ইউনিটকে।

তিনি বলেন,”স্পিনাররা ভালো বল করেছে। আমরা কিছু সুযোগ হাতছাড়া করেছি। তবে টি-টোয়েন্টিতে এমনটা হতেই পারে। এই ম্যাচ আমাদের ব্যাটিং ইউনিটকে প্রেরণা যোগাবে। পরের ম্যাচের জন্য মুখিয়ে আছি।’’

রিয়াদ মনে করছেন এই রান জয়ের মতই ছিল। এই ম্যাচের ভুলত্রুটি পরের ম্যাচে শুধরানোর আশা ব্যক্ত করেন নিয়াদ। তিনি বলেন,”আমি মনে করি ১৭১ রান জয়ের জন্য যথেষ্ট ছিল। লিটন দাস ও নাঈম শেখ ভালো শুরু এনে দিয়েছিল। মুশফিকুর রহিম দুর্দান্ত ইনিংস খেলেছে। ১০ম ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। এরপর সবকিছু বদলে যায়। পরের ম্যাচে এই ভুলগুলো শুধরাতে হবে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »