আমার একমাত্র চিন্তাই থাকে পাওয়ার প্লেতে ডট বল করাঃ মেহেদী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগাররা চলে গেছে মূল পর্বে। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে হেরে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল বাংলার ক্রিকেটারদের। স্কটিশদের সঙ্গে হারার ম্যাচে দলের সবাই যখন ব্যর্থ, তখন একজন ছড়িয়েছিলেন আলো। তিনি শেখ মেহেদি হাসান। ৪ ওভার বল করে মাত্র ১৯ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। এ ছাড়া ওমানের সঙ্গেও করেছেন ম্যাচ উইনিং স্পেল। দলের প্রয়োজনের মুহূর্তে চার ওভারে দিয়েছেন মাত্র ১৪ রান।

মেহেদি বলেন, আমি অনুশীলনে নিয়মিত নিজেকে কীভাবে উন্নতি করা যায়, সে বিষয় নিয়ে কাজ করি। টি-টোয়েন্টি সংক্ষিপ্ত ফরম্যাটের খেলা এখানে বোলিং করার সুযোগ মাত্র চার ওভার। এই ২৪টি ডেলিভারির প্রতিটি বলই অনেক ভেবেচিন্তে করতে হয়।

মেহেদির যে বিষয়টি সবার নজর কেড়েছে, তা হলো তার ইকোনমি। ম্যাচের মূল টার্নিং পয়েন্ট ছিল তার বোলিংয়ের সময় ব্যাটারদের আটকে দেয়া। যা টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ কার্যকর বিষয়। মেহেদি বলেন, আপনি যত ভালো বোলারই হোন না কেন টি-টোয়েন্টিতে রান আটকানো সবসময়ই কঠিন। তাই আমার একমাত্র ফোকাস থাকে ডট বল করার। তিনি আরও বলেন, আমি যে জায়গায় বল করতে স্বাচ্ছন্দ্যবোধ করি আমি চেষ্টা করি প্রতিটি বল সে জায়গাতেই করতে।

শেখ মেহেদি আরো জানান, সে মূলত রিস্ট স্পিনার না। সে আঙুল ব্যবহার করে বল করেন এবং টি-টোয়েন্টিতে যেসব স্পিনাররা রিস্ট ব্যবহার করে তারাই বেশি সফল হবে।

প্রথম রাউন্ডের বাধা টপকানোর পর সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। রোবার (২৪ অক্টোবর) শারজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »