লংকানদের ভয়ের কারণ সাকিব মোস্তাফিজ

ডেস্ক রিপোর্ট »

আজ থেকে শুরু হতে যাচ্ছে টি২০ বিশ্বকাপের মূল পর্ব। আগামীকাল শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে মূল পর্বের মিশন শুরু হবে বাংলাদেশের । দুই এশিয়ান দলের লড়াইয়ে লংকান ভীতির কারণ হচ্ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মোস্তাফিজুর রহমান।

 

 

রবিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হতে যাওয়া ম্যাচটির ভেন্যু শারজা, যেখানে স্পিনাররা পেয়ে থাকেন বাড়তি সুবিধা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা দুই বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ ও সাকিব শারজায় বল হাতে নৈপুণ্য দেখিয়েছিলেন। বিষয়টি মাথায় রেখেছে শ্রীলঙ্কাও।আর তাই সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচের আগে দলটির ভাবনা পেসার মুস্তাফিজ ও স্পিনার সাকিবকে নিয়ে।

 

 

 

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেন, ‘এই ম্যাচে ফাস্ট বোলারদের চেয়ে স্পিনাররা বাড়তি কিছু সুবিধা পেতে পারে। আইপিএলের ম্যাচগুলোতে এই ভেন্যু ব্যবহার করা হয়েছে। ম্যাচকে নিয়ে ভালো পরিকল্পনাই সাজিয়ে রেখেছি।’

 

 

লঙ্কানদের সেই পরিকল্পনায় স্বভাবতই বাংলাদেশের স্পিনারদের সামলানোর কৌশলও আছে। স্পিন বান্ধব কন্ডিশনে ধারাল কাটার দিয়ে বিপদজনক হয়ে উঠতে পারেন মুস্তাফিজও। শানাকা বলেন, ‘বিশেষভাবে ফিজ এবং সাকিবকে নিয়ে আমরা ভাবছি। অন্য যে স্পিনাররা আছে তাদের কথাও ভুলে গেলে চলবে না। তবে আমাদের ভালো পরিকল্পনা আছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »