নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরে যেতে চেয়েছিলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে সে সময় তামিম ইকবালকে এমন সিধান্ত নিতে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন নিষেধ করেন।
কোভিডের কারণে লম্বা সময় ক্রিকেট বন্ধ থাকলে দীর্ঘ বিরতির পর ঘরের মাঠে টি-টোয়েন্টি টুর্নামেন্টে আয়োজন করে বিসিবি। ২০২০ সালের ১০ মার্চ থেকে সর্বমোট ১৭টি (বিশ্বকাপের আগ পর্যন্ত) টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। যার একটিতেও অংশ নেননি দেশসেরা এ ওপেনার।
সাম্প্রতিক সময়ে সময় টিভিকে দেওয়া সাক্ষাৎকারে পাপন জানান টি-টোয়েন্টি থেকেই অবসর নিতে চেয়েছিলেন তামিম। তবে বিসিবির প্রধানের কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন দেশসেরা এ ওপেনার।
তিনি বলেন,“তামিম প্রত্যেকটা সিদ্ধান্ত আমার সাথে আলাপ করে নিয়েছে। ও নিউজিল্যান্ড ট্যুরে যাওয়ার আগেই আমাকে বলেছে সে টি-টোয়েন্টি থেকে অবসর নিতে চায়। ও খেলতে চায় না। আমি ওকে বলেছি তুমি এখন এসব কিছু করো না। আগে ঘুরে আসো তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।”
