নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নেদারল্যান্ডসের তারকা ক্রিকেটার রায়ান টেন ডেসকাট। আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলতে দেখা যাবে না ৪১ বছর বয়সী এই অলরাউন্ডারকে।
গতকাল শুক্রবার (২২ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে শ্রীলঙ্কার মুখোমুখি হয় নেদারল্যান্ডস। তবে টেন ডেসকাট ম্যাচের আগেই জানিয়ে দেন, নামিবিয়ার বিপক্ষে খেলা ম্যাচটিই তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে একাদশেও ছিলেন না তিনি।
বিদায়বেলায় তিনি বলেন,’‘নেদারল্যান্ডসকে প্রতিনিধিত্ব করতে পারা সবসময়ই সম্মানের। কঠিন এক সময়ে বিদায় নিচ্ছি। এই দল যে পেশাদারিত্ব ও নিবেদন দেখিয়েছে তা প্রেরণাদায়ক।’’
৪১ বছর বয়সী টেন ডেসকাট তিনবার আইসিসির সেরা এসোসিয়েট কান্ট্রি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। নেদারল্যান্ডসের হয়ে খেলেছেন ৩৩টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি।
