আকাশের মতে বিশ্বকাপের পাঞ্জাব কিংস বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

চলছে বিশ্বকাপ টি২০ আসর, প্রতিটি বিশ্বকাপেই বাংলাদেশ ফলাফল ছাপিয়ে প্রশংসা কুড়ায় লড়াকু পারফরম্যান্সের জন্য। আর এ কারণে বাংলাদেশকে বিশ্বকাপের পাঞ্জাব কিংস বলে মনে হচ্ছে আকাশ চোপড়ার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয় দল পাঞ্জাব কিংস একবারও শিরোপা জিততে পারেনি। অথচ প্রতিবারই প্রবল সম্ভাবনা আর প্রত্যাশা নিয়ে খেলতে নামে দলটি। হারের মুখে পড়ে ম্যাচ জেতা কিংবা নিশ্চিত জয় হাতছাড়া করা- দুই নজিরই আছে পাঞ্জাবের। আকাশ তাই বাংলাদেশ দলকে বিশ্বকাপের মঞ্চে পাঞ্জাব কিংস বলে মনে করছেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ওমানের বিপক্ষে জেগেছিল বাংলাদেশের হারের শঙ্কা। সেই জায়গা থেকে বাংলাদেশকে ২৬ রানের জয় এনে দেন বোলাররা। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আবাদেখা গেছে উল্টো চিত্র। ৫৩ রানে স্কটিশদের ৬ উইকেটের পতন আবার উল্টো চিত্র দেখা গেছে ।৫৩ রানে স্কটিশদের ৬ উইকেটের পতন ঘটিয়েও বাংলাদেশ হেরে যায় ৬ রানে। এছাড়া অতীতে অনেক ম্যাচই বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ, যেখানে এক ফলাফলের আভাস দিয়ে ম্যাচ শেষ হয়েছে ভিন্ন ফলাফলে।

আর এ কারণে এক টুইট বার্তায় আকাশ লিখেছেন, ‘বাংলাদেশ কি টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঞ্জাব কিংস?

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »