ইঞ্জুরিতে ছিটকে গেলেন অ্যালেন, বদলি খেলোয়াড় আকিল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শুরুতে কপাল পুড়লো অ্যালেন এবং তার জায়গায় সুযোগ পেল আকিল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের প্রাক্বালে অ্যালেন পড়েছেন অ্যাঙ্কেলের চোটে। আপাতত বেশ কয়েক দিন তাকে মাঠের বাইরে থাকতে হবে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তাই অ্যালেনের বদলি খেলোয়াড় নেওয়ার জন্য আবেদন করে।

সেই আবেদন মঞ্জুর করে আকিলকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে অনুমোদন দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি।

অ্যালেনের চোটে কপাল খুললে আকিল ছিলেন দলের স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে। ফলে মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে কোয়ারেন্টিনের ঝক্কি-ঝামেলায় যাওয়ার কোনো বালাই নেই। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সুনীল নারাইনের সাথে আলো ছড়ানো আকিল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পারফরম্যান্স বিবেচনায়ই জায়গা পেয়েছিলেন দলে। এবার সুযোগ পেলেন বিশ্বমঞ্চ মাতানোরও

ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৯টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি খেলেছেন আকিল। বিশ্বকাপের জন্য বর্তমানে আবুধাবিতে অনুশীলন করছে ক্যারিবীয়রা।

 

একনজরে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ডোয়াইন ব্র্যাভো, রস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমেয়ার, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, আকিল হোসেইন, রবি রামপাল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশানে থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »