নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাঁচা-মরার লড়াইয়ে স্বাগতিক ওমানকে হারিয়ে শংকা কাটিয়ে স্বস্তিতে কিছুটা ফিরেছে বাংলাদেশ। ব্যাট, বল হাতে দারুণ পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৫৩ রান সংগ্রহ করে নাঈম সাকিবরা। জবাবে শুরুতে বাংলাদেশের বোলারদের রীতিমতো খেলে দিয়েছে ওমান ব্যাটাররা। তবুও দিনশেষে বল হাতে সাকিব- মাহেদী ও মুস্তাফিজদের সাফল্যে ২৬ রানের জয় পায় টাইগাররা। যে জয়ে বেচে থাকলো টাইগারদের বিশ্বকাপ মিশন।
গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ অবদান সাকিব আল হাসানের। বাংলাদেশ দল যখন ব্যাটিং বিপযয়ে তখনই নাঈমের সঙ্গে ৮০ রানের জুটি গড়েন সাকিব। দুর্ভাগ্য তার, রান আউট হয়ে ফেরেন তিনি। তবে খেলে যান ২৯ বলে ৪২ রানের কার্যকর ইনিংস। বল হাতে সাকিব নেন তিন উইকেট। ৪ ওভারে দেন ২৮ রান।
ম্যাচ জেতার প্রতিক্রিয়ায় সাকিব বলেন, ‘স্কটল্যান্ডের সঙ্গে হারটা ছিল অপ্রত্যাশিত। যা চাপে ফেলে দিয়েছিল আমাদের। আজ ওমানও ভালো খেলেছে। তবে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। তারপরও ১৫ ওভার পযন্ত ম্যাচে ছিল ওমান। তারা দারুণ ক্রিকেট খেলেছে। পরের ম্যাচগুলোর জন্য ওমানকে শুভ কামনা। আমাদের সামনের ম্যাচ পাপুয়া নিউ গিনি। আবার স্কটল্যান্ড-ওমান ম্যাচ কেমন হয়, সেটাও দেখার বিষয়।’
