“বাংলাদেশের সিনিয়ররা বিশ্বমানের ও চ্যাম্পিয়ন খেলোয়াড়”

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দলে সবাই চাপে আছে,ব্যাটার রা যেন রান খড়ার মধ্য যাচ্ছে,স্কটল্যান্ডের বিপক্ষে পরাজয়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ক্ষুধ্ব হয়ে সিনিয়র ক্রিকেটারদের ব্যাটিং অর্ডার অবনমনের পরামর্শ দেন।

তবে বোর্ড সভাপতির সাথে মতানৈক্য আছে কোচ ডমিঙ্গোর। সিনিয়র ক্রিকেটারদের ওপর সব দায় চাপাতে চান তিনি। বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের বিশ্বমানের ও চ্যাম্পিয়ন খেলোয়াড় বলে মন্তব্য করেন ডমিঙ্গো। তাদের সময় ভালো যাচ্ছে না বলেও স্বীকার করেন টাইগার কোচ।

ডমিঙ্গোর বলেন, “আমি কখনোই বলতে পারব না যে সিনিয়রদেরই সব দায়। তারা বিশ্বমানের খেলোয়াড়। কিন্তু তারা যে মানের ক্রিকেট খেলে অভ্যস্ত, তা হয়তো খেলতে পারেনি। তারাই বাংলাদেশের চ্যাম্পিয়ন খেলোয়াড়। তাদের সামর্থ্য নিয়ে আমার কোনো প্রশ্ন নেই।”

স্কটল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং সময়োপযোগী ছিল না। চাপ সামলাতে গিয়ে মুশফিকুর রহিম ব্যাট করেছেন প্রত্যাশার চেয়ে কম স্ট্রাইক রেটে। দুই ওপেনারের পর এই তিন সিনিয়র ব্যাটারই নেমেছিলেন ক্রিজে। সাকিব ২৮ বলে ২০ রান, মুশফিক ৩৬ বলে ৩৮ রান ও রিয়াদ ২২ বলে ২৩ রান করেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »