নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের বাচাই পর্বের প্রথম ম্যাচে বাধা টপকাতে ব্যার্থ বাংলাদেশ। স্কটল্যান্ডের বিপক্ষে ওমানের তুলনামূলক ভাল উইকেটেও ১৪১ রানের লক্ষ্যে পৌছাতে পারলো না বাংলাদেশী ব্যাটাররা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নিজেই স্বীকার করেছেন, ম্যাচ হারায় তিনি হাতাশ। তিনি অনেক বেশি ফ্রাস্টেটেড। ঠিক কোন সময় ম্যাচ এর টার্নিং পয়েন্ট ছিল এমন প্রশ্ন করা হলে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, “ আমার মনে হয় মুশফিকের উইকেটটা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। মুশি আজকে ভালোই খেলছিল। একজন সেট ব্যাটসম্যানের উইকেটে থাকাটা খুবই জরুরি। ব্যাটিংটা আমাদের খুবই হতাশাজনক হয়েছে। এটা আসলেই চিন্তার বিষয়। আমাদের আমাদের দুর্বলতাগুলো নিয়ে আরও বেশি কাজ করতে হবে। চেষ্টা করতে হবে এসব ভুল যেন সামনের ম্যাচে আর না হয়।
তিনি বলেন, আমি খুবই হতাশ। আমি মনে করি ফ্ল্যাট উইকেটে ১৪০ চেজেবল স্কোর। আমাদের ব্যাটিং ইউনিটে বেশ ক্লিছু সমস্যা ছিল, যেটি আমি আগেই বলেছি। আমরা সেই ভুলগুলো শুধরে সামনের ম্যাচে কাজে লাগাবো। মাঠ এবং উইকেট দুর্দান্ত ছিল। দর্শকের বেশ ভালো সাপোর্ট আমরা পেয়েছিলাম। কিন্তু এটা খুবই হতাশাজনক। ”মিডলে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। যেটা আমি বললাম যে উইকেট ভালো ছিল কিন্তু আমরা সেটি কাজে লাগাতে পারিনি। আমাদের ভুল বেশি ছিল আজকে। আমাদের হয়তো একটা প্ল্যান ছিল যে আমরা যদি স্পিনারদের বেশি আক্রমণ করতে পারি, তাদের ওভারে যদি রান হতো তাহলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারতাম। মাঝখানে আমরা কয়েকটি উইকেট হারিয়েছি। বড় ওভারগুলো আমরা কাজে লাগাতে পারিনি। যার কারণে রান রেটটা বেড়ে গেছে। ”
“ আগামী ম্যাচে আমাদের সেগুলো মাথায় রাখতে হবে। না আমার ওরকম মনে হয়নি। আমি আসলে যেভাবে ব্যাটিং করতে চাচ্ছিলাম, সিচুয়েশন যেমন ডিমান্ড করছিল সেরকম আমি দিতে পারিনি। কিন্তু আমার মনে হয়না প্রস্তুতি ম্যাচ না খেলায় আমার ব্যাটিংয়ে সমস্যা হয়েছে। আমার কাছে যেই জিনিসটা মনে হয় ব্যাটিং ইউনিট নিয়ে আমাদের আরও ভালো করে চিন্তা করতে হবে। ”
“ মাঝে একটা পার্টনারশিপ দরকার ছিল, সাকিব মুশির যেই পার্টনারশিপটা ছিল, সেটি বাদেও মাঝে আরও একটি পার্টনারশিপ দরকার ছিল। সেটি হতে পারতো আমি সোহান, আমি আফিফ। কিন্তু আমরা সেটি করতে পারি নি। আমরা যদি ১৫-১৬ রান বেশি নিতে পারতাম তাহলে আমাদের জন্য ভালো হত।
বড় প্রত্যাশা নিয়েই বিশ্বকাপ যাত্রা করেছে বাংলাদেশ। ভুল শুধর পরবর্তী ম্যাচগুলোতে ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় আনতে পরলে সহজেই মূলপর্বে অংশগ্রহণ করে নিবে বাংলাদেশ। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে হার ক্রিকেটারদের মানসিকভাবে ভেঙে ফেললে সেটিতে বড় কাল হবে বাংলাদেশেরই। হালটা ধরতে হবে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকেই।
