বিশ্বকাপ জয়ের জন্যই খেলবেন কোহলিরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুত হচ্ছে আজ থেকে শুরু হবে বাছাইপর্ব। বিশ্বকাপ জয়ের লক্ষ্য সব দলেরই থাকে।এবারের বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করতে চাই বিরাট কোহলি।

আগামী ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ জিততে পারলে তা সকলের জন্যই দারুণ হবে বলে মনে করেন কোহলি।

আইসিসি কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলন ক্যাপ্টেনস কলে এসে কোহলি জানান, ‘দেখুন আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে বিশ্বকাপ জেতা। কোচ ইস্যুতে আমার কারো সাথে বিস্তারিত আলোচনা হয়নি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাটা অন্য যেকোনো দলের মতই আমাদেরও লক্ষ্য। গত ৫-৬ বছরে আমরা যা করেছি তা কোনো টুর্নামেন্ট কিংবা শিরোপাকেও ছাড়িয়ে গেছে।’

আমরা এমন একটি সংস্কৃতি তৈরি করেছি যার ফলে কেউ দলে এসে সবসময় সেরা হতে চাইবে। সংস্কৃতিটা আমরা অনেক আবেগ এবং সততার মাধ্যমে গড়ে তুলেছি যা আশা করি সামনের দিনগুলোতেও বজায় থাকবে।’

‘আইসিসির কোনো টুর্নামেন্ট জেতাটা আমাদের সবার জন্যই দারুণ কিছু হবে। আমরা এর জন্য প্রস্তুতও আছি। মাঠে আমরা আমাদের সবটুকু ঢেলে দিব।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম টুর্নামেন্টের শিরোপা জিতেছিল ভারত। সেই বিশ্বকাপকেও অনুপ্রেরণামূলক হিসেবে দেখছেন কোহলি।

তিনি বলেন, ‘২০০৭ সালের শিরোপা জয়কে আমি অপ্রত্যাশিত বলব না। কিন্তু টুর্নামেন্ট সম্পর্কে তেমন ভালো ধারণা কারও ছিল না। কিন্তু টুর্নামেন্টের পর আইপিএলের উত্থান সম্ভবত খেলাটাকেই বদলে দিয়েছে। কিন্তু সেবারের বিশ্বকাপের কথা আমার খুব ভালোভাবেই মনে আছে। তরুণ একটা দলের জন্য বিশ্বমঞ্চে এ ধরনের পারফরম্যান্স করা সত্যিই দারুণ। তা ছিল অবশ্যই বিশেষ কিছু এবং অনুপ্রেরণাদায়ক।’

আগামী ২৪ অক্টোবর দুবাইয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »