ডু প্লেসি ও ইমরানকে অভিনন্দন না জানিয়ে তোপের মুখে সিএসএ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ফর্মে তুঙ্গে ছিলেন ডুপ্লেসি। এবারের আইপিএলে চেন্নাই হয় নিয়মিত রান করে যাচ্ছিলেন। তবে এবার তাকে বিশ্বকাপের একাদশে না দেখে অনেকটা হতাশ হয়েছেন ডেল স্টাইন।চেন্নাইয়ের এবারের শিরোপাজয়ী দলে ছিলেন ৩ জন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার- ফাফ ডু প্লেসি, ইমরান তাহির ও লুঙ্গি এনগিডি।

চেন্নাই শিরোপা জেতার পর ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে লুঙ্গিকে অভিনন্দন জানিয়ে পোস্ট করা হয়। ডু প্লেসি ও তাহিরের নাম না থাকায় বিস্ময় প্রকাশ করেন অনেকেই।

তিনি লিখেন, ‘এই অ্যাকাউন্ট কে চালায়? ফাফ ও ইমরান তো এখনও অবসর নেয়নি। দুইজনই দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলকে সার্ভিস দিয়েছে। তাদের নামটাও নিলে না? জঘন্য।’

ডু প্লেসিসের বিস্ময় ও স্টেইণের জ্বালাময়ী বক্তব্যের পর সিএসএ সেই টুইট মুছে ফেলা হয়। নতুন করে আরও একটি টুইট পোস্ট করা হয়েছে, যেখানে চেন্নাইয়ের ‘সব দক্ষিণ আফ্রিকান’কেই অভিনন্দন জানানো হয়েছে।

কিন্তু স্টেইন জানিয়েছেন, তাকে মন্তব্য করা থেকে ব্লক করে দেয় সিএসএ। এ নিয়ে পৃথক টুইটে ক্ষোভ জানিয়েছেন স্টেইন। সিএসএর এমন অপেশাদার আচরণে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরাও।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »