পাওয়ারপ্লেতে রানের গতি বাড়ানোর পরামর্শ আকরামের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং এর সবথেকে দুর্বল জায়গা হচ্ছে পাওয়ার প্লে। পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে না পারা টি২০ ক্রিকেটে ভোগায় বাংলাদেশকে । তাই সাবেক ক্রিকেটার আকরাম খান পাওয়ার প্লে ঠিকভাবে কাজ লাগানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশ দলকে।

বিশ্বকাপের প্রাক্বালে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের ব্যাটিং ইউনিট। বিশ্বকাপের আগের দুই সিরিজে ব্যাটাররা ফর্মে ছিলেন না। বিশ্বকাপ ভেন্যুতে প্রস্তুতি ম্যাচেও রানের জন্য করেছেন সংগ্রাম।অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে স্বাগতিক টাইগাররা খেলেছিল স্পিন বান্ধব কন্ডিশনে। এ কারণে ব্যাটাররা ছিলেন অনেকটাই অসহায়। বড় ইনিংসের দেখাই পাননি বলা চলে। তবে প্রত্যাশা ছিল, বিশ্বকাপ ভেন্যুতে ভালোভাবেই মানিয়ে নেবেন ক্রিকেটাররা। তবে প্রস্তুতি ম্যাচেও দেখা গেছে একই চিত্র।

মূলত ব্যাটিং ব্যর্থতাই প্রস্তুতি ম্যাচে জোড়া পরাজয় উপহার দিয়েছে বাংলাদেশকে। ব্যাটিংয়ের এই দুর্ভাবনা কাটাতে পাওয়ারপ্লে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বোর্ড পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান।এই দৃশ্যের পরিবর্তন চান আকরাম। বিডিক্রিকটাইমকে তিনি বলেন, ‘প্রথম ৬ ওভারে দলকে যথেষ্ট রান স্কোর বোর্ডে তুলতে হবে। ওখানেই আসলে ভিত দাড়িয়ে যায়। টপ অর্ডারের ব্যাটারদেরই দায়িত্ব নিতে হবে। ৬০-৭০ রান তুলতে পারলে একটা অবস্থান থাকে। এবার আপনি লক্ষ্য তাড়া করুন কিংবা টার্গেট সেট করুন।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »