ভারতের কোচ হতে চলেছেন দ্রাবিড়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন রবি শাস্ত্রী। পরবর্তী ভারতের কোচ হওয়ার দৌড়ে ছিলেন রাহুল দ্রাবিড়। তবে তিনি প্রস্তাব নাকোচ করে দিয়েছিলেন। যদিও বর্তমানে মত পাল্টে রোহিত শর্মা-কোহলিদের কোচ হওয়ার প্রস্তাবে রাজি হয়েছেন দ্রাবিড়।

কুম্বলে দায়িত্ব ছাড়লে আবারও দ্রাবিড়কে ডাকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সেবারও অভিন্ন পথে হেঁটেছিলেন দ্রাবিড়। তবে বিষয়টি নিয়ে আইপিএলের ফাইনালের দিন দ্রাবিড়ের সঙ্গে আলোচনায় বসেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহ। সেই আলোচনায় দ্রাবিড়কে রাজি করিয়ে ফেলেন তারা।

এ প্রসঙ্গে বিসিসিআইয়ের এক সূত্র বলেন,”হ্যাঁ, রাহুল ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত ভারত দলের কোচ হতে রাজি হয়েছে। প্রাথমিকভাবে সে অনিচ্ছুক ছিল। কিন্তু আইপিএল ফাইনালের দিন দ্রাবিড়ের সঙ্গে আলোচনায় বসেছিল বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহ। সেই আলোচনায় তারা দ্রাবিড়কে রাজি করাতে সমর্থ হয়েছে। দ্রাবিড় অন্তর্বর্তীকালীন কোচ হচ্ছে না।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »