নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের চোট নিয়ে রয়েছে শঙ্কা। মূলত পিঠের ব্যথায় খেলতে পারেননি দলের তিনটি প্রস্তুতি ম্যাচে। তবে বিশ্বকাপে দলের প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন রিয়াদ।
আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আইসিসির সংবাদ সম্মেলনে এমন আশা ব্যক্ত করেছেন তিনি। রিয়াদ জানান, চোটের মাত্রা বেশি না হলেও টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নিতে চায়নি। আর এ কারণে দলের প্রস্তুতি ম্যাচগুলোতে তিনি ছিলেন বিশ্রামে।
রিয়াদ বলেন,’‘ইঞ্জুরি ক্রমেই ভালো হচ্ছে। পিঠে একটু ব্যথা থাকায় প্রস্তুতি ম্যাচগুলোতে খেলিনি। কয়েক মাস আগেও চোটে পড়েছিলাম। টিম ম্যানেজমেন্ট এবার কোনো ঝুঁকি নিতে চায়নি। তবে আমি আশাবাদী, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব।’’
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে নেই কোনো সহ-অধিনায়ক। প্রস্তুতি ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। রিয়াদ না থাকায় আনুষ্ঠানিক দুই প্রস্তুতি ম্যাচে (শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে) টাইগারদের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না
