অলক কাপালির নেতৃত্বে সিলেট বিভাগীয় স্কোয়াড ঘোষণা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন জাতীয় ক্রিকেট লিগকে সামনে রেখে অভিজ্ঞ ও তারন্যের সমন্বয়ে ১৬ সদস্যের সিলেট বিভাগীয় স্কোয়াড ঘোষণা করেছে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা। অলক কাপালির নেতৃত্বাধীন এই দলটিতে, ইমতিয়াজ হোসেন তান্না,এনামুল হক জুনিয়র, আবু জায়েদ রাহির মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি আস্থা রাখা হয়েছে তরুন সাকিব,গালিব,রাজা ও অমিতের মতো তরুনদের প্রতি।

আগামী ১৭ অক্টোবর সিলেট ক্রিকেট স্টেডিয়ামে
প্রথম ম্যাচে সিলেটের প্রতিপক্ষ ঢাকা বিভাগ।
দ্বিতীয় ম্যাচে সিলেটের প্রতিপক্ষ খুলনা বিভাগ। ২৪ অক্টােবর একই ভেন্যুতে শুরু হবে ম্যাচটি।

সিলেটের স্কোয়াড: অলক কাপালি (অধিনায়ক) ইমতিয়াজ হোসেন তান্না, শেনাজ আহমদ, সায়েম আলম রিজভী, জাকির হাসান, জাকের আলী অনীক, এনামুল হক জুনিয়র, রাহাতুল ফেরদৌস জাবেদ, আবু জায়েদ রাহী, সৈয়দ খালেদ আহমদ, এবাদত হোসেন চৌধুরী, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব, অমিত হাসান, মো‍ শাহনুর রহমান ও আসাদুল্লাহ আল গালিব।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »