নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বরিশাল বিভাগের প্রাোচীন ও সনামধন্য প্রতিষ্ঠান বেসিক ক্রিকেট কোচিং একাডেমি, বরিশালের আয়োজনে স্থানিয় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অনুর্ধ্ব ১৪ বছরের ক্রিকেটারদের মধ্যে মান উন্নয়ন মূলক একটি এক দিনের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

সকাল ৯ টায় অনুষ্ঠিত এ ম্যাচে বিসিসিএ অনূর্ধ্ব ১৪ সবুজ ও বিসিসিএ অনূর্ধ্ব ১৪ লাল দল অংশ গ্রহণ করে। সকালে টসে জয়ী হয়ে বিসিসিএ সবুজ এর অধিনায়ক আল আহাদ আলভি ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৩৫ ওভারের ম্যাচে সব কয়টি উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক আলভি ৬০ রান সংগ্রহ করে। এছাড়া উদ্বোধনী ব্যাটার মাহফুজ ৩৯, সিহাব ২১ ও পিয়াল ১০ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের বোলার রাজন ২ টি, রাইয়ার, মাশরাফি ও লিখন ১টি করে উইকেট নেয়।

২০৩ রানের টার্গেট তাড়া করতে নেমে দলীয় ৩ রানে দুই উদ্বোধনী ব্যাটার কে হারিয়ে চাপের মধ্যে পরে বিসিসিএ লাল। নির্ধারিত ৩৫ ওভারের ম্যাচে মাত্র ২৪ ওভার ব্যাটিং করে ১২০ রান সংগ্রহ করে দলটি। দলের পক্ষে উদ্বোধনী ব্যাটার রাফি ২০ রান করে। এছাড়া জিদান ১৩ ও আছিব ১১ রান সংগ্রহ করে। বিসিসিএ সবুজ এর সিহাব ও রিয়াদ ৩ টি করে উইকেট নেয়। ম্যাচে চমৎকার ব্যাটিং পারফরম্যান্স এর জন্য বিসিসিএ সবুজ এর দলীয় অধিনায়ক আল আহাদ আলভি ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
——-
রিপোর্ট:
এজাজ আল মাহমুদ সুজন
বিভাগীয় প্রতিনিধি, বরিশাল।
