‘১৪০০’ টাকায় মিলবে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আইসিসির বড় বড় ইভেন্টে সবচাইতে আকর্ষণ থাকে জার্সি,’ সব দলই জার্সিতে তাদের দেশের বিভিন্ন কর্মকান্ড ফুটিয়ে তোলার চেষ্টা করে ‘এক্ষেত্রে বাংলাদেশে তাদের জার্সি উন্মোচন করল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে, ।

সকলের জন্য পাওয়া যাবে একটি নির্ধারিত দাম দিয়ে রাখলো ১৪০০ টাকা।মাঠে খেলোয়ারা যে জার্সি পরে নামবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সোমবার (১১ অক্টোবর) এই জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এবারের মূল জার্সিতে থাকছে সবুজ রঙের আধিক্য। রেট্রো জার্সি তৈরির জন্য সমর্থকদের দীর্ঘদিনের প্রতীক্ষার ইতি ঘটেছে এবার। ২০০৪-০৫ মৌসুমে বাংলাদেশের ব্যবহৃত জার্সির আদলে তৈরি হয়েছে এবারের বিশ্বকাপ জার্সি।

এছাড়া হোম জার্সিতে রয়েছে লাল রঙের আধিক্য। হোম ও অ্যাওয়ে দুই জার্সিই পরিবেশবান্ধব প্রক্রিয়া মেনে তৈরি করা হয়েছে।

জার্সি উন্মোচনের আগে সমর্থকরা অবশ্য জার্সিটি দেখার সুযোগ পেয়েছেন। গত ৮ অক্টোবর ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল যে জার্সি পরেছিল, তা-ই বিশ্বকাপে দলের হোম জার্সি।

জার্সি উন্মোচনের আগে সমর্থকরা অবশ্য জার্সিটি দেখার সুযোগ পেয়েছেন। গত ৮ অক্টোবর ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল যে জার্সি পরেছিল, তা-ই বিশ্বকাপে দলের হোম জার্সি।

সমর্থকরা চাইলেই গায়ে জড়াতে পারবেন টাইগারদের বিশ্বকাপ জার্সি। আড়ংয়ের প্রতিটি শো রুম ও অনলাইন শপে ফ্যান জার্সি পাওয়া যাবে ১ হাজার ৪০০ টাকায়। এছাড়া শিশুদের জার্সি কেনা যাবে ১ হাজার টাকায়। হোম ও অ্যাওয়ে জার্সির পাশাপাশি সমর্থকরা কিনতে পারবেন অনুশীলন জার্সিও।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »