চুড়ান্ত দল ঘোষণা করল শ্রীলঙ্কা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

আর গুটি কয়েদিন পরেই মরুর দেশ ওমান ও দুবাইবে বসতে যাচ্ছে টি টুয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের মূলদল চূড়ান্ত করেছে শ্রীলঙ্কা। রবিবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই স্কোয়াড ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

বিশ্বকাপের জন্য প্রথম দফায় ১৮ জনের স্কোয়াড আগেই সাজিয়েছিলেন নির্বাচকরা। পরবর্তীতে আরও ৫ জন সদস্যকে যুক্ত করা হয় ঐ স্কোয়াডে। যদিও চূড়ান্ত স্কোয়াডে এমন ৩ ক্রিকেটার আছেন যারা ২৩ সদস্যের স্কোয়াডে ছিলেন না। বিষয়টি বড় চমক হয়ে এসেছে শ্রীলঙ্কার ক্রিকেট অঙ্গনে।

তারা হলেন- আকিলা ধনঞ্জয়া, লাহিরু কুমারা ও বিনুরা ফার্নান্দো। ২৩ সদস্যের স্কোয়াডে ছিলেন কিন্তু মূল দলে জায়গা পাননি এমন ক্রিকেটার হলেন- কামিন্দু মেন্ডিস, নুয়ান প্রদীপ, প্রবীণ জয়াবিক্রম, মিনোদ ভানুকা, রমেশ মেন্ডিস, লক্ষণ সান্দাকান ও আশেন বান্দারা।

এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দেবেন দাসুন শানাকা। এবং সহকারি হিসাবে থাকবেন ধনঞ্জয়া ডি সিলভা।

স্কোয়াডঃ দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, ভানুকা রাজাপক্ষে, চারিথ আসালাঙ্কা, অভিষকা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিষ থিকশানা, আকিলা ধনঞ্জয়া, চামিকা করুনারত্নে, লাহিরু কুমারা, দুশমন্থ চামিরা ও বিনুরা ফার্নান্দো।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »