পাপনের চোখে বাংলাদেশে পাওয়ার হিটারের ঘাটতি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ এখন পরাশক্তি, যে কোন দলের ভয়ের কারণ। তবে ওয়ানডের মতো টি২০ ক্রিকেটে এখনো সমীহ জাগানিয়া দল হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। টি২০ ক্রিকেটে বাংলাদেশের দুর্বলতার কারণ জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের সমস্যা ধরিয়ে দিয়ে দিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। ব্যাটিংয়ে দুর্বলতা না কাটলেও ফিল্ডিংয়ের উন্নতিতে বেশ খুশি নাজমুল হাসান। তবে পাপন মনে করেন ব্যাটিংয়ে পিছিয়ে থাকার মূল কারণ পাওয়ার হিটার না থাকা।

এ বিষয়ে পাপন বলেন, টি-টোয়েন্টিতে আমাদের অবস্থান কোনোভাবেই ভালো ছিল না। টেস্টেও উন্নতি করার অনেক সুযোগ রয়েছে এবং উন্নতি করতে হবে। টি-টোয়েন্টিতে সমস্যা একটাই- এটা পাওয়ার গেম, আমাদের ব্যাটিংয়ে সেই পাওয়ার এখন পর্যন্ত রপ্ত করতে পেরেছি বলে মনে হয় না। মানে আমরা এত ভালো না। একেবারেই ভালো নই তা বলছি না। ওরকম ভালো না। এটা ভালো করা দরকার। বোলিং-ফিল্ডিংও গুরুত্বপূর্ণ। বোলিংয়ে আমাদের এখন বৈচিত্র্য এসেছে। টি-টোয়েন্টিতে একটা দিক ভালো করেছি।”

বিগত কয়েকটি সিরিজে ফিল্ডিংয়ে বেশ উন্নতি হয়েছে। সীমিত ওভারের পাশাপাশি সাদা পোশাকের ক্রিকেটেও তার কিছুটা ছাপ রয়েছে। টেস্টে বাংলাদেশের ফিল্ডিংয়ে মোটামুটি পাশ মার্কই দিয়েছেন বিসিবি প্রধান পাপন।তিনি বলেন, “ফিল্ডিংও সাম্প্রতিক কিছু টেস্ট দেখে মনে হয়েছে আগের চেয়ে ভালো হয়েছে। খুব ভালো বলছি না, তবে আগের চেয়ে তুলনামূলক ভালো মনে হয়েছে। তার মানে উন্নতি হচ্ছে।”

নিউজ ক্রিকেট/ সুফিয়ান ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »