নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী মাসে বিশ্বকাপের পরপর শুরু হতে যাচ্ছে আবুধাবি টি১০ লীগ । টুর্নামেন্টকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার ড্রাফট। প্লেয়ার ড্রাফটে তারকা সমৃদ্ধ দল গড়েছে বাংলাদেশী মালিকানাধীন দল বাংলা টাইগার্স।
টি১০ লীগের এটি পঞ্চম সংস্করণ। সংযুক্ত আরব আমিরাতের ৫০ তম জাতীয় দিবস উপলক্ষে এবার বেশ বড়সড় করে আয়োজন হচ্ছে টি১০ লীগ। অন্যান্য বারের থেকে এবার তারকায় ভরপুর থাকবে টি১০ লীগ ।
আসন্ন টি১০ লীগে বাংলা টাইগার্স দলে রয়েছে একাধিক তারকা ক্রিকেটার। তারা আইকন প্লেয়ার হিসেবে আগেই দলে ভিরিয়েছিলো ফাফ ডুপ্লেসিকে। এরপর একে একে শহীদ আফ্রিদি , মোহাম্মদ আমির, জেমস ফকনার, বেনি হাওয়েলদের দলে ভিড়িয়েছে দলটি । একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হিসেবে টি১০ লীগে দল পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন।
বাংলা টাইগার্স দল::
ফাফ ডুপ্লেসি, শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমির , জেমস ফকনার, বেনি হাওয়েল, জনসন চার্লস, হযরাতুল্লাহ জাজাই, ইসুরু উদানা, আন্দ্রে ফ্লেচার, উইল জ্যাকস, কায়েস আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান খালিদ, উইল সমিদ,এডাম লিথ, সাব্বির রাদ।
