নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কিছুদিন আগে ভারতের প্রধান কোচ হওয়ার প্রস্তাব নাকোচ করে দিয়েছিলেন মাহেলা জয়াবর্ধনে। তিনি জানিয়েছিলেন সুযোগ পেলে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) হয়ে কাজ করতে চান। অবশেষে সেই সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার।
সাবেক এই কিংবদন্তি ক্রিকেটারকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে এসএলসি। জাতীয় দল ছাড়াও যুবাদের পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি।
বিশ্বকাপের এবারের আসরের মূল পর্বে খেলতে হলে বাছাই পর্ব পার হতে হবে শ্রীলঙ্কাকে। যেখানে তাঁদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নামিবিয়া এবং নেদারল্যান্ড। যা অনুষ্ঠিত হবে ১৭-২৩ অক্টোবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
