হায়দরাবাদে করোনার হানা, আক্রান্ত নটরাজন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম পর্ব করোনার কারণে স্থগিত হয়। তবে সাবধানতা বাড়িয়ে আবারো দ্বিতীয় পর্ব শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাত। তবে এবারও করোনার হানা পড়েছে আইপিএলে।

দ্বিতীয় পর্ব শুরুর মাত্র চার দিনের মাথায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার থাঙ্গারাসু নটরাজন। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। নটরাজন করোনা পজিটিভ হওয়ার পরও হায়দরাবাদের ম্যাচ নিয়ে কোনো শঙ্কা নেই।

নটরাজন অবশ্য দলের ৬ সদস্যের সংস্পর্শে এসেছিলেন। করোনা পজিটিভ না হলেও তাদেরও নটরাজনের মত আইসোলেশনে থাকতে হচ্ছে। তারা হলেন- ক্রিকেটার বিজয় শঙ্কর, দলের ম্যানেজার বিজয় কুমার, ফিজিও শ্যাম সুন্দর, চিকিৎসক অঞ্জনা ভান্নান, লজিস্টিক ম্যানেজার তুষার খেদকার ও নেট বোলার পি গানেসান।

এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানায়,’‘নটরাজন করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর বাকি ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়েছে। সবাই করোনা নেগেটিভ শনাক্ত হয়েছে। তাই সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লী ক্যাপিটালসের আজকের ম্যাচ সূচি অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »