আফগানিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করলো তালেবান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএলের দ্বিতীয় অংশের খেলা আফগানিস্তানে সম্প্রচারের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। কারণ হিসেবে জানা গেছে, খেলা চলার সময়ে সম্প্রচারিত হতে পারে ইসলাম বিরোধী বিষয়বস্তু। বর্তমানে আফগানিস্তানে প্রায় সকল ধরনের বিনোদনের ব্যবস্থাকেই নিষিদ্ধ করা হচ্ছে। তাছাড়া মেয়েদের খেলাধুলা করাকেও নিষিদ্ধ করা হয়েছে সম্পূর্ণভাবে।

আফগানিস্তানের তিন ক্রিকেটার মোহাম্মদ নবী, রশিদ খান ও মুজিব উর রহমান খেলছেন এবারের আইপিএলে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন মিডিয়া ম্যানেজার এবং সাংবাদিক এম ইব্রাহিম মোমন্দ একটি টুইটে বলেছেন যে, “সম্ভাব্য ইসলাম বিরোধী বিষয়বস্তু, মেয়েদের নাচ এবং ইসলামে নিষিদ্ধ চুল খুলে, খোলামেলা পোশাকে মহিলাদের উপস্থিতির কারণে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »