নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস দুই দলের প্রতিদ্বন্দ্বিতা সবসময় বাড়তি রোমাঞ্চের যোগ করে যেকোনো আইপিএল আসরে। এবারও তার ব্যতিক্রম হয়নি!
গতকাল সুপার ক্লাসিকোতে দারুণভাবে ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস। এই জয়ের পর ক্যারিবিয়ান অলরাউন্ডার জানালেন, মুম্বাইয়ের বিপক্ষে খেলা প্রতিটি ম্যাচই যেন ফাইনালের মতো!
ম্যাচ শেষে ব্রাভো বলেন,’‘এটি দারুণ অনুভূতি। আইপিএলে মুম্বাইয়ের বিপক্ষে খেলা ফাইনাল খেলার মতোই। তাদের বিপক্ষে জয় পাওয়া সবসময়ই দারুণ ব্যাপার। সিপিএলের শেষ পর্যায়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছিলাম। যখন আমি এখানে আসলাম তেমনটিই করতে চাচ্ছিলাম। তবে সিপিএলের পর এখানে গতকাল কেবলমাত্র একটি বোলিং সেশন পার করেছি। সেই ৪ ওভার বল করতে পেরে আমি আনন্দিত।’’
গতকাল ২৩ রানের এক ক্যামিও খেলেছেন ব্রাভো। ইনিংসের শেষ দিকে তার এমন ঝড়ো ইনিংসের সুবাদেই লড়াকু সংগ্রহ দাঁড় করায় চেন্নাই। এমন ব্যাটিংয়ের পর ব্রাভো জানান, ম্যাচের মোমেন্টাম বুঝে দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেন।
এই অলরাউন্ডার বলেন,”সিএসকের ব্যাটিং লাইন-আপে আমি লোয়ার অর্ডারে ব্যাটিং করে থাকি। আমি ব্যাট হাতে কেবলমাত্র মোমেন্টাম বোঝার চেষ্টা করি। আর এই জিনিসটিকেই পুঁজি করে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আমি যখন ব্যাট করতে যাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।”
