নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপের আগে নিজেদের আরেকবার ঝালিয়ে নিতে টাইগাররা খেলবে তিনটি প্রস্তুতি ম্যাচ। এর মধ্যে দুটি ম্যাচই আন্তর্জাতিক দলের বিপক্ষে। আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ‘এ’ দলের দুই টেস্ট খেলুড়ে দল শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আবুধাবিতে।
ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর ও ১৪ অক্টোবর। আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের আগে টাইগাররা খেলবে অনানুষ্ঠানিক একটি প্রস্তুতি ম্যাচ। ওমানের সেই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ওমান ‘এ’ দল। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ অক্টোবর, যা খেলে দল ধরবে আরব আমিরাতের ফ্লাইট।
প্রস্তুতি ম্যাচের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমকে বলেন,”৩ তারিখ বাংলাদেশ দল দেশ ছাড়বে। ৪ তারিখ ওমানে গিয়ে পৌঁছাবে। একদিন কোয়ারেন্টিনের পর অনুশীলন শুরু করবে। ৮ অক্টোবর ওমান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলব। ৯ তারিখ বাংলাদেশ দল আবুধাবিতে চলে যাবে। ওখানে ১২ ও ১৪ তারিখ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ওমানে এসে প্রথম রাউন্ডের ম্যাচগুলো খেলবে।”
