মোহামেডানকে শিরোপা জেতাতে চান রিয়াদ-মুশফিকরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগকে সামনে রেখে এখন থেকেই তোড়জোড় শুরু করেছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। এবারের আসরকে সামনে রেখে তারকা ঠাসা দল গঠন করছে দলটি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, স্প্রিড স্টার তাসকিন আহম্মেদ ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ আছেন আগে থেকেই! এবার দলটি নিজেদের শিবিরে ভিড়িয়েছে মুশফিক,মাহমুদুল্লাহর ও সৌম্যের মতো তারকাদের।

নিজের ক্রিকেট ক্যারিয়ারে এর আগে একবার মেহামেডানের হয়ে খেলার সুযোগ হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের। ২য় বারের মতো আবারো ফিরেছেন পুরনো ক্লাবে। রিয়াদের প্রত্যাশা এবারের প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখতে চান শিরোপা জিতে। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে নিজের লক্ষ্যের কথা বলতে গিয়ে রিয়াদ জানান:
চ্যাম্পিয়নশিপের জন্যই আমরা খেলব। অনেক ভালো খেলোয়াড় নিয়ে এবারের দল গঠন করেছে। ভালো ক্রিকেট খেললে চ্যাম্পিয়ন হওয়ার আশা রাখতে পারি। মোহামেডান সবসময়ই বড় একটা নাম। এর আগে এক বছর খেলার সৌভাগ্য হয়েছিল। আমরা ভালো ক্রিকেট খেলে যেন মোহামেডানের সমর্থকদের চ্যাম্পিয়নশিপের স্বাদটা দিতে পারি।

ভায়রাভাই মাহমুদুল্লাহ রিয়াদের মতো দারুণ আশাবাদী মুশফিকুর রহিমও। মুশফিকের লক্ষ্য আবহনীর মতো মেহামেডানের হয়েও শিরোপা জেতা। শিরোপা জেতার লক্ষ্য নিয়ে এবারের আসর শুরু করতে চান মুশফিক।
আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে নিজের নতুন ঠিকানা মেহামেডানের হয়ে নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে মুশফিক বলেন:ডিপিএল বাংলাদেশের এক নম্বর লিগ। সবাই জানে এখানে খেলার সম্মান কতটা আর ক্লাবগুলোও কতটা লড়াই করে থাকে। মোহামেডান শীর্ষস্থানীয় দলগুলোর মধ্যে একটি। গত কয়েকটা বছর সাফল্য পায়নি। এ বছর ভালো খেলোয়াড়দের দলে নিয়েছে। আমি সম্মানিত বোধ করছি। মোহামেডানের জৌলুসটা যেন ফিরিয়ে নিয়ে আসতে পারি। এটা একমাত্র খেলোয়াড়রাই পারে। ভালো করলে সমর্থকরা আমাদের দিকে ফিরে আসবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »