বেয়ারস্টোর বদলি ব্যাটসম্যান নিলো হায়দরাবাদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সংযুক্ত আরব আমিরাত পর্ব থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন জনি বেয়ারস্টো। তবে তার বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান শারফানে রাদারফোর্ডকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

মিডল অর্ডারে ভরসা খুঁজে পেতে ২৩ বছর বয়সী রাদারফোর্ডকে দলে ভিড়িয়েছে হায়দরাবাদ।

বাঁহাতি এই ব্যাটসম্যানের ছবি দিয়ে টুইটারে হারদরাবাদ লিখেছে,”এই বিধ্বংসী ক্যারিবিয়ান এখন একজন রাইজার! আইপিএলের দ্বিতীয় ভাগে জনি বেয়ারস্টোর বদলি হিসেবে শারফানে রাদারফোর্ডকে নেয়া হয়েছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »