কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয় টাইগারদের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ সিরিজ নিজেদের করে নিলো বাংলাদেশ।

মাত্র ৯৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানেই লিটন দাশকে হারায় বাংলাদেশ। এরপর সাকিব-নাইমের ২৪ রানের জুটি সহজ জয়ের আশা দেখালেও দলীয় ৩২ রানে এজাজ প্যাটেলের এক ওভারে সাকিব ও মুশফিক ফিরলে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর চতুর্থ উইকেটে মোহাম্মদ নাইম ও মাহমুদউল্যাহ রিয়াদের ৩৫ রানের জুটি ম্যাচ জয়ের ভীত গড়ে দেয়। দলীয় ৬৭ রানে নাইম ফেরেন ব্যক্তিগত ২৯ রানে।

এরপর ধীরে সুস্থেই আফিফ-রিয়াদের কাঁধে চড়ে বাকি পথটা পাড়ি দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতে রিয়াদে অপরাজিত ৪৩ রানে ৬ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ।

এর আগে ২৬ বছর বয়সী মাসুমের বিধ্বংসী বলে নিউজিল্যান্ডকে ৯৩ রানে অল আউট করে বাংলাদেশ। নাসুমের ৪ উইকেটের পাশাপাশি মুস্তাফিজুর রহমানও শিকার করেন ৪ উইকেট। টসে হেরে বোলিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট পান নাসুম। নাসুমের বোলিং ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে কিউইররা। ১৬ রানে দুই উইকেট হারানোর পর ৩৫ রানের জুটি গড়ে কিউইরা।

বিপর্যয় সামলিয়ে উঠতে না উঠতেই নাসুম-ফিজের আঘাতে ভেঙে পড়ে কিউইদের ব্যাটিং শিবির। নাসুম ও ফিজের জোড়া ৪ উইকেট শিকারে ৫১ রানে ২ উইকেট থেকে ৯৩ রানেই গুড়িয়ে যায় সফরকারীরা। এই জয়ে সিরিজ ৩-১ এ নিজেদের করে নিলো বাংলাদেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »