“বাংলাদেশের জন্যও এখন সিরিজ কঠিন হয়ে গেছে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

সিরিজের প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ের পরের তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশ দলকে ।ঘরের নাস্তানাবুদ হয়ে বাংলাদেশই এখন বেশি চাপে আছে বলে মন্তব্য করেছেন হেনরি নিকোলস।

সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ থেকে প্রায় ছিটকে গিয়েছিল সফরকারী কিউইরা । তৃতীয় ম্যাচে হারলে সিরিজ পুরোপুরি হাতছাড়া করতে হতো, তবে তৃতীয় ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে সফরকারী দলটি ।সেই বহুল কাঙ্ক্ষিত জয় পেয়ে এখন কিউইদের মনোবল শক্ত হয়েছে।

নিকোলস বলেন, “জয় পেয়ে সিরিজে টিকে থাকতে পেরে অনেক ভালো লাগছে। দল হিসেবে, প্রতি ম্যাচেই আমরা উন্নতি করছি, যা খুবই চ্যালেঞ্জিং ছিল। ছেলেরা দ্রুতই সব শিখে নিচ্ছে দেখে খুব ভালো লাগছে। অধিনায়ক হিসেবে টম আমাদের সবাইকে স্পষ্টভাবেই বলেছে যে এটা খুবই কঠিন কিন্তু আমাদের ভালো করার পথ খুজতে হবেই। যদি প্রতি ম্যাচে আমরা এভাবে খেলতে পারি, তাহলে ফলাফল আমাদের পক্ষে আসবে।”

নিকোলাস মনে করেন তাদের এই জয় চাপে ফেলেছে স্বাগতিক বাংলাদেশকে, তার মতে এখন বাংলাদেশই চাপে আছে । তিনি বলেন, “আমরা খেলার দান ঘুরিয়ে দিয়েছি। বাংলাদেশের ওপর চাপ বাড়াতে পেরেছি। এখন ওরা চাপে আছে, তাই ওদের জন্যও সিরিজটা কঠিন হবে।”

সিরিজে সমতা আনার লক্ষ্যে নিকোলস বলেন, “দল হিসেবে জয়ের স্বাদ পেয়ে আমরা রোমাঞ্চিত। আমাদের আরও অনেক উন্নতির জায়গা আছে, কাজে লাগানো হয়নি এমন অনেক কিছুই আছে। ফিন যেভাবে খেলেছে কাল, সেটা আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। হয়তো তারা আগেরটাই (পিচে) যাবে কিংবা নতুন পিচ নিবে। এটাই সফরের চ্যালেঞ্জ। সেখান থেকেই ভালো করতে হবে আমাদের।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »