শচীনের পরামর্শে নিজেকে মেলে ধরতে প্রস্তুত জয়সওয়াল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সর্বশেষ ২০২০ সালের যুব বিশ্বকাপ আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে নিজের মত করে রান করতে পারছেন না বাঁহাতি এই ব্যাটসম্যান। তাই নিজের ফর্ম ফিরে পেতে শচীনের কাছে থেকে পাওয়া পরামর্শ মেনে নিজেকে মেলে ধরতে মরিয়া তিনি।

আরব আমিরাত পর্ব শুরুর আগে টেকনিক নিয়ে কাজ করেছেন এই ওপেনার। যেখানে ব্যাটিং পরামর্শক হিসেবে পেয়েছেন শচীনকে। কিংবদন্তি ব্যাটসম্যানের কাছ থেকে টোটকা পেয়ে বেশ উচ্ছ্বসিত জয়সওয়াল। তিনি মনে করেন, শচীনের পরামর্শে তার ব্যাটিং টেকনিকে বেশ উন্নতি হয়েছে।

নিজের ব্যাটিংয়ের উন্নতি প্রসঙ্গে জয়সওয়াল বলেন,”সে এখানে আসবেন শুনে আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম। প্রথমবার তার সাথে কথা বলার পর তিনি আমাকে স্কিল নিয়ে কিছু পরামর্শ দিলেন। তার মতো একজন কিংবদন্তির সঙ্গে কাজ করতে পেরে আমি খুশি ছিলাম এবং এটা আমার জন্য খুবই আনন্দের একটি মুহূর্ত ছিল। তার কাছ থেকে শেখা টেকনিকগুলো মাঠের ক্রিকেটে কাজে লাগাতে আমি মুখিয়ে আছি।’’

পাশাপাশি শচীনকে কাছ থেকে পেয়ে বেশ আনন্দিত তিনি। শচীনের পরামর্শ পাওয়ায় তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন।

জয়সওয়াল বলেন,’‘শচীন টেন্ডুলকার সবসময়ের জন্য আমার আইডল। ওমান সফরের আগে তার সঙ্গে কথা হওয়ায় আমি সত্যিই ভাগ্যবান। ওমানের বিপক্ষে খেলার জন্য মুম্বাই ছাড়ার আগে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন তাকে আমন্ত্রণ জানিয়েছিল। সে কারণে আমি অনেক খুশি।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »