তৃতীয় টি-টোয়েন্টিতে টাইগারদের হার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিজেদের ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে ৫২ রানে হেরেছে বাংলাদেশ।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে নিউজিল্যান্ড। দলে ফিরেই ব্যাট হাতে ফ্লাইং স্টার্ট দেন ফিন এলেন। কিন্তু মুস্তাফিজের আঘাতে প্রথম উইকেটে বিদায় নেন এলেন। দ্বিতীয় উইকেটে ৩০ রানের জুটিতে ভীত গড়লেও এরপর হটাৎ বিপর্যয়ে ১৬ রানের মাথায় ৪ উইকেট হারায় কিউইরা। ৬২ রানে ৫ উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে সফরকারীরা। এরপর ৬ষ্ঠ উইকেটে হেনরি নিকোলস ও টম ব্লান্ডেলের হার না মানা ৬৬ রানের জুটি শেষ পর্যন্ত ২০ ওভারে কিউইদের পৌঁছে দেয় ১২৮ রানে!

শেষ ৩ ওভারে কিউইরা নেয় ৩৩ রান। দলের পক্ষে হেনরি নিকোলস সর্বোচ্চ ৩৬ রান করেন। বাংলাদেশের পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন ২৮ রানে নেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায় টাইগাররা। ওপেনিং জুটিতে আসে ২৩ রান। পরের ১ ওভারের মাথায় নেই দলের তিন উইকেট! উইকেট থ্রো করে আসেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। এরপর আইজাজ প্যাটেল ও ম্যাকোনির ঘূর্নিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মাত্র ৫৭ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা। মুশফিক একপ্রান্তে টিকে থাকলেও বাকিরা ছিলেন যাওয়া আসার মিছিলে।

শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতে ৭৬ রানে থামে বাংলাদেশের ইনিংস। মুশফিক ২০ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের পক্ষে আইজাজ প্যাটেল ৪ ও ম্যাকোনি নেন ৩ উইকেট। সিরিজে ২-১ এ এগিয়ে আছে স্বাগতিকরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »