নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের চতুর্থ টেস্ট চলাকালীন সময়ে করোনা আক্রান্ত হয়েছেন প্রধান কোচ রবি শাস্ত্রী। চতুর্থ দিনের খেলা শুরুর আধা ঘন্টা আগে ভারতের এই কোচের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বর্তমানে দলের হোটেলে কোয়ারেন্টাইনে আছেন তিনি।
একইসঙ্গে হোটেলে কোয়ারেন্টাইনে আছেন ভারতের বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধার এবং ফিজিওথেরাপিস্ট নিতিন প্যাটেল। শাস্ত্রী করোনা আক্রান্ত হলেও চতুর্থ দিনের খেলা চালিয়ে যাচ্ছে দুই দল।
