নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ১৪১ রান সংগ্রহ করেছে টাইগাররা। এদিন উদ্বোধনী জুটি থেকে আসে অর্ধ-শতক রান। এরপরই ফিরে যান লিটন। উইকেটে এসে প্রথম বলেই বিদায় নেন মুশফিক।
সাকিব দ্রতু রান তোলার চেষ্টা করতে যেয়ে বিদায় নেন। দলীয় অধিনায়ক রিয়াদ শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলকে বড় পুঁজি পেতে সহায়তা করেন সঙ্গে আরেক ওপেনার নাইম তাকে সঙ্গ দেন। নাইম ফিরলে বাকি পথ সোহানকে সঙ্গে নিয়ে এগিয়ে নেন দলকে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ- ১৪১/৬ (ওভার ২০) (মাহমুদউল্লাহ ৩৭*, নাইম ৩৯) (রাচীন ৩/২২)
