নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সবার আগেই বাংলাদেশে এসেছিলেন ফিন অ্যালেন। তবে ঢাকায় পৌঁছানোর ৪৮ ঘণ্টা পর করোনা পজিটিভ হয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। যে কারণে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি।
ফলে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলা হয়নি ডানহাতি এই ব্যাটসম্যানের। তবে করোনা পজিটিভ হওয়ার ৮দিন পর নেগেটিভ হয়েছেন অ্যালেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্লেন পকনাল।
এ প্রসঙ্গে তিনি বলেন,”সে নেগেটিভ প্রমাণিত হয়েছে। সে এখন খুব ভালো আছে। ফিন আমাদের স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য। আমরা আশাবাদী সে ফিট না থাকলে ২/১ দিনের মাঝেই আমাদের সঙ্গে যোগ দেবে।”
