বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার বিলম্বে খুশি নন রিয়াদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

ক্রিকেটের দুই পরাশক্তি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ইতোমধ্যেই বিশ্বকাপ স্কোয়াড ঘটন করে নিয়েছে। বাংলাদেশ দলের টি টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের চেয়েছিলেন, নিউজিল্যান্ড সিরিজের আগেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হোক। কিন্তু বিসিবির নির্বাচক প্যানেল আরও এক সপ্তাহ সময় নিবেন।

১ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ১০ সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করা হবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। স্কোয়াডে জায়গা করতে প্রতিযোগিতার পাশাপাশি বাড়তি চাপ নিয়েই খেলতে হবে বেশ কয়েকজন ক্রিকেটারকে। তাই চাপমুক্ত হয়ে সিরিজটি খেলার জন্য আগে থেকেই দল ঘোষণার পক্ষে অধিনায়ক রিয়াদ।

নিউজিল্যান্ড সিরিজের আগে দল ঘোষণার পক্ষে অধিনায়ক থাকলেও ক্রিকেটারদের হাতে সেটি নেই, তাই এ নিয়ে আর না ভেবে মাঠের ক্রিকেটে নজর দিচ্ছেন তিনি। এ বিষয়ে রিয়াদ বলেন, মোটামুটি সব প্রস্তুত। কোচের সঙ্গে আমার কথা হয়েছে। নির্বাচকরা দ্রুত দল দিয়ে দেবে। সিরিজের আগে দলটা দিলে ভালো হতো। সেক্ষেত্রে খেলোয়াড়রা নির্ভার থাকতো পারত। তবে এটা আমাদের হাতে নেই। এই মুহুর্তে আমাদের কাজটা ক্রিকেট খেলা। মাঠে আমরা কতটা নিজেদের মেলে ধরতে পারি, সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করাই আমাদের কাজ। আমরা সেটাতেই মনোযোগ দিতে চাই। আমাদের সামনে আরেকটি সিরিজ, চেষ্টা থাকবে সিরিজটি জেতার।”

আগের দিন প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও রিয়াদের মতোই সিরিজের আগে দল দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন। রিয়াদ জানান, তাদের দুইজনের মধ্যে ইতোমধ্যে স্কোয়াড নিয়ে কথা হয়েছে।

রিয়াদ বলেন, “ওটা আমার আর কোচের মধ্যে আলাপ হয়েছে। নির্বাচকরাও তাদের মত দিবেন। সম্ভবত শীঘ্রই আপনারাও জানতে পারবেন। শীঘ্রই আপনারাও জানতে পারবেন কি হয়েছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »