আক্রমণাত্মক কোহলিকেই পছন্দ সাকিবের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলা হয়ে থাকে সাকিব আল হাসানকে। সদ্য শেষ হওয়া সিরিজে ব্যাটে বলে দারুণ সময় কেটেছে তার। অস্ট্রেলিয়া সিরিজে নিজের অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশকে সিরিজ জিতিয়েছেন তিনি।

কদিন আগে টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে উঠেছেন সাকিব। সম্প্রতি স্পোর্টস কিডার সঙ্গে আলাপচারিতায় ক্যারিয়ারের নানা প্রান্ত নিয়ে আলাপ করেছেন তিনি।সেখানে এই অলরাউন্ডার জানিয়েছেন, কোহলির আক্রমণাত্মক মনোভাব দারুণ পছন্দ তার।

ভারতীয় এই অধিনায়কের এমন মনোভাবই ভালো লাগে সাকিবের। এই অলরাউন্ডার বলেন,”বিরাট আক্রমণাত্মক মনোভাব দেখায় মাঠের ভেতরে। তার উদযাপনেই প্রতিফলিত হয় যে সে শেষ পর্যন্ত লড়ে যেতে চায়। এটাই আমার পছন্দ। খেলা শেষ হওয়ার আগে কখনও সে হাল ছাড়ে না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »