সোহান বাংলাদেশের সেরা উইকেটরক্ষকঃ পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নুরুল হাসান সোহানকে বাংলাদেশের সেরা উইকেটরক্ষক হিসেবে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।একইসঙ্গে জাতীয় দলের তরুণ সব পারফর্মারদের প্রশংসা করেছেন তিনি।

দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরে সোহান ব্যাট হাতে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। সবসময় আলোচনার কেন্দ্রে থাকা এই ক্রিকেটারকে নিয়ে এবার মুগ্ধতার কথা জানিয়েছেন খোদ বিসিবি সভাপতি। পাপনের মনে হয়েছে, সোহানই এখন দেশের সেরা উইকেটরক্ষক।

পাপন বলেন,”অনেক দিন ধরেই শুনে আসছি আমাদের খেলোয়াড় সংকট। বদলি খেলোয়াড় ছিল না। এখন বেশ কিছু খেলোয়াড় আমাদের আছে। নাইম শেখ, আফিফ হোসেনরা অসাধারণ করেছে। অনূর্ধ্ব-১৯ থেকে এল শরিফুল ইসলাম। আগে অনেককে দলে অপরিহার্য ভাবতাম, এখন তা নেই। এই যে একটা ছেলে এসে দ্রুত জায়গা করে নিল এটা ভালো লক্ষণ। এই যে নাসুম, শেখ মেহেদী জায়গা করে নিল এটা অসাধারণ। এই যে শামিম পাটোয়ারি, সেও অসাধারণ।’’

বিসিবি সভাপতি আরো বলেন,”এমনকি সোহান ফিরে এসেই যে খেলা দেখাচ্ছে, যে কিপিং, এটা ওয়ার্ল্ড ক্লাস। ও বাংলাদেশের সেরা উইকেটরক্ষক, এখন পর্যন্ত আমি যেটা দেখেছি।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »