রাতেই দেশে ফিরছেন সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলার জন্য দলের সাথে যোগ দিতে আজ রাতে (রাত একটায়) দেশে ফিরবেন সাকিব আল হাসান।

টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই হোটেলে উঠেছে দুই দল। ২৬ আগস্ট পর্যন্ত কোয়ারেন্টিনে থাকবে দুই দলের খেলোয়াড় এবং অন্যান্য স্টাফরা। এরপর ২৭ আগস্ট থেকে অনুশীলন করতে পারবে ক্রিকেটাররা।

১ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ১, ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পাঁচটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।

বাংলাদেশের স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন,মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, নাসুম আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »