নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের ডানহাতি পেসার আবু জায়েদ চৌধুরী রাহী। বর্তমানে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের সঙ্গে ছিলেন তিনি।
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং চার দিনের ম্যাচ খেলার কথা ছিল তার। ওয়ানডে সিরিজটি ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও ‘এ’ দলের ক্রিকেটার আবু জায়েদ চৌধুরী রাহী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আপাতত সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এই পেসার। গত বছর সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি।
