স্থগিত হলো আফগানিস্তান-পাকিস্তান সিরিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সিরিজের ভেন্যু পরিবর্তন করেও সিরিজ মাঠে গড়ালো না। গতকাল ভেন্যু ঠিক হওয়ার পরেই সিরিজ স্থগিতের অনুরোধ করে আফগানিস্তান যে কারণে সিরিজটি স্থগিত করা হয়েছে। সিরিজ স্থগিতের পেছনে রয়েছে একাধিক কারণ।

তালেবানরা ক্ষমতা পাওয়ার পরে আফগানিস্তানের বিমানবন্দর অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। ফলে নিজ দেশ থেকে শ্রীলঙ্কায় বিমান ভ্রমণ করা সম্ভব না। তাই সড়ক পথে পাকিস্তানে গিয়ে এবং তারপর পাকিস্তান থেকে বিমানে শ্রীলঙ্কা যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

শ্রীলঙ্কায় আবার কোভিড-১৯ এর প্রকোপ বাড়তে থাকে। প্রথমে ভ্রমণ জটিলতা ও তারপর কোভিড-১৯- এসব মিলিয়ে শ্রীলঙ্কা ছেড়ে পাকিস্তানেই এই সিরিজটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, দুই বোর্ডের সম্মতিতেই সিরিজটি স্থগিত করা হয়েছে। ২০২২ সালে সিরিজটি আয়োজনের ব্যবস্থা করা হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »