নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। মিরপুরের মন্থর ও নীচু উইকেটে বেশ ভুগেছে সফরকারী অস্ট্রেলিয়া। নিজেদের কথা চিন্তা করে ঘরের মাঠে পিচ বানানো নিয়ে যারা সমালোচনা করেছেন তাদের এক হাত নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
মিরপুরের এমন পিচ তৈরি নিয়ে সমালোচনা করেছেন অনেকেই। তাদের নিয়ে দৈনিক পত্রিকা প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে দিয়েছেন সাকিব আল হাসান।
তিনি বলেন,”এগুলো তারাই বলে যাদের মনের ভেতরটা শুধু হিংসায় ভরা। তারা বাংলাদেশের অর্জনকে ঈর্ষা করে। ঘরের মাঠে কে নিতে চাইবে না নিজেদের কন্ডিশনের সুবিধা? কোন দল নেয় না সেটা?”
নিউজিল্যান্ডের হয়ে এ সফরে আসন্ন টি-২০ বিশ্বকাপের স্কোয়াডের কোন খেলোয়াড় নেই তবে এ নিয়ে মাথা ঘামাচ্ছেন না সাকিব। তাদের পূর্ণ শক্তির দলের বিরুদ্ধে খেলতে না পারাটা হতাশাজনক হলেও সাকিব মনে করেন এটি নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডের ব্যাপার। ।
সাকিব বলেন,”একটু হতাশাজনক তো বটেই। তবে এটাতে আমাদের কিছু করার নেই। এটা ওদের বোর্ডের ব্যাপার, ওদের খেলোয়াড়দের ব্যাপার। আমরা জানি, আমরা নিউজিল্যান্ডের সঙ্গেই খেলতে যাচ্ছি। ওদের বিপক্ষে যতটা ভালো খেলা যায় খেলব। দিন শেষে খেলা হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের। কোনো খেলোয়াড়ের সঙ্গে খেলোয়াড়ের খেলা হচ্ছে না।”
