নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং করে টাইগারদের সংগ্রহ ১১২ রান। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মিরপুরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে উইকেটে রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরু পায় দুই ওপেনার। এদিন সৌম্যর বদলি নাইমের সাথে ওপেনিংয়ে সুযোগ দেওয়া হয় মাহেদী হাসানকে। ৪.৩ ওভারেই দলের রান বিনা উইকেটে ৪২! দলীয় ৪২ রানে ব্যক্তিগত ১৩ রানে ফেরেন মাহেদী। এরপর দ্রুত ফিরেন নাইমও! নাইম শেখ করেন ২৩ রান। পরের ওভারেই লেগ বিফোরের শিকার হয়ে ফেরত যান সাকিবও! ২০ বলে ১১ রানের ধীরগতির ইনিংস খেলেন তিনি। মাহমুদউল্লাহ ভালো শুরু পেলেও সৌম্যর সাথে ২৪ রানের জুটির পথে তিনিও ফেরেন ১৯ রানে। এরপর এক ওভারের মাথায় আউট সৌম্যও! এদিনও ব্যাট হাতে তিনি ছিলেন ব্যর্থ।
শেষদিকে নাথা এলিস-ড্যান ক্রিস্টিয়ানদের বলে রানই বের করতে পারেননি আফিফ-মোসাদ্দেকরা। ১৫ ওভারে ১০২ রান থেকে শেষ ৫ ওভারে মাত্র ২০ রান সংগ্রহ করে টাইগাররা।
অজিদের পক্ষে নাথান এলিস ৪ ওভারে ১৬ রানে ২ ও ড্যান ক্রিস্টিয়ান ৪ ওভারে ১৭ রানে নেন ২ উইকেট। বাংলাদেশের পক্ষে নাইম শেখ ২৩ আর মাহমুদউল্লাহ রিয়াদ করেন ১৯ রান।
