নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে প্রত্যাশিত ব্যাটিং করতে পারছেন না ওপেনার সৌম্য সরকার। আগের তিন ম্যাচে ২, ০ ও ২ রানে আউট হওয়া সৌম্য সিরিজের চতুর্থ ম্যাচে ফেরেন ১০ বলে ৮ রান করে।সৌম্যর বিদায়ের মধ্য দিয়ে ৩.৩ ওভারে ২৪ রানে ভাঙে ওপেনিং জুটি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ খেলায় টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
সিরিজের প্রথম তিন ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ চতুর্থ খেলায় উইনিং কম্বিনেশন ভাঙেনি।
অস্ট্রেলিয়া দলে দুটি পরিবর্তান। তৃতীয় ম্যাচে অভিষেকে হ্যাটট্রিক করা নাথান এলিস ও অ্যাডাম জাম্পার পরিবর্রতে খেলছেন মিচেল সোয়েপসন ও অ্যান্ড্রু টাই।
সিরিজের প্রথম ম্যাচে ১৩১ রানের পুঁজি নিয়েও ২৩ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১২১ রানে গুটিয়ে দিয়ে ৮ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় টাইগাররা।
শুক্রবার তৃতীয় ম্যাচে ১২৭ রান করেও দুর্দান্ত বোলিং করে ১০ রানের জয়ে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।
টানা তিন ম্যাচ জয়ের ধারাবাহিকতা আজ চতুর্থ ম্যাচেও অব্যাহত রাখতে চায় স্বাগতিক বাংলাদেশ
