র‌্যাঙ্কিং যাই হোক টি-টোয়েন্টিতে আমরা ভালো দল- রিয়াদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতকাল শুক্রবার মিরপুর শের এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এক ইতিহাসের সাক্ষী হয়েছে। অজিদের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়েছে রিয়াদের দল। এ জয়ের ফলে অজিদের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জিতল বাংলাদেশ।

গতকাল শুক্রবার ১০ রানে জিতে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেরে সাকিব-মাহমুদউল্লাহরা।
সিরিজ জিতলেও আইসিসি র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। তবে রিয়াদ মনে করছেন, বাংলাদেশ দলকে র‍্যাঙ্কিং দিয়ে বিচার করলে চলবে না।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন,”আমরা সব সময়েই মনে করেছি এই ফরম্যাটে আমরা ভালো দল। যদিও র‍্যাঙ্কিং সেই কথা বলে না। কিন্তু আমরা র‍্যাঙ্কিংয়ের দিকে তাকাতে চাই না। আমরা ভারসাম্যপূর্ণ দল। আমাদের বড় মন এবং সঠিক মানসিকটা নিয়ে খেলতে হবে এবং প্রতিভা অনুযায়ী খেলতে হবে। তাহলেই এমন ফলাফল আসবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »